ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

পর্দার পেছনের গল্প

নাজমুস সাকিব

ইদানিং গুলশান-বনানীর ক্লাব বা পাঁচতারকা হোটেলগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান পরিচালনা করছে। ক্লাবে অসামাজিক কার্যক্রম চললে অথবা অনুমোদনহীনভাবে মদ বিক্রি করলে জরিমানা হবে, অভিযান হবে এটাই স্বাভাবিক।

‎গতরাতে ডিএনসি জার্মান ক্লাবে অভিযান চালায়। জানা যায়, এই জার্মান ক্লাবটি মূলত একটি ভুয়া নাম ব্যবহার করে (আসল নাম সেভেন্টি এইট রেস্ট হাউজ সোসাইটি) বার লাইসেন্স ছাড়াই এতদিন ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। সুতরাং তাদের ম্যানেজারকে গ্রেপ্তার করা এবং মদের বোতলগুলো জব্দ করা যথাযথ কাজ হিসেবেই বিবেচিত হবে।
‎
‎কিন্তু আঁতকে উঠার মতো খবর হলো এইসব অভিযান পরিচালনা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন লন্ডন ফেরত এক ব্যক্তির ইশারায়! ওই ব্যক্তি এসব বার মালিকদের তার সাথে যোগাযোগ করে ‘সমস্যা সমাধান’ করার নির্দেশ দিয়েছেন! নাম প্রকাশে অনিচ্ছুক একজন বার মালিক জানান, “ওই মানুষটি মূলত আমাদের থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে এখন থেকে মাসোহারা নিবেন। তা না হলে এ ধরণের অভিযান নাকি নিয়মিত পরিচালনা করা হবে!”
‎
‎একদিকে এসব লন্ডন ফেরত ব্যক্তির উৎপাত, অন্যদিকে এমপি ও মন্ত্রীর চেয়ারে বসা অনেকেই বদলি বাণিজ্য, দখল বাণিজ্য এবং নানা অনৈতিক উপায়ে দ্রুত টাকা কমানোর মিশনে নেমে পড়েছেন। নাম উল্লেখ করে যদি এক এক করে এদের এক্সপোজ করা শুরু করি, তাহলে আওয়ামী আমলের মতো আবারো অনেকগুলো মামলার আসামি হয়ে, আমার দেশে ঢুকার রাস্তাই আবারো বন্ধ হয়ে যাবে! তাই না পারি বলতে, না পারি সইতে — এই হলো আমার অবস্থা!
‎
‎ফুটনোট: যারা বর্তমানে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন, একসময় তারা আমার খুবই প্রিয় মানুষ ছিলেন। তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল আওয়ামী আমলে। তারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই মজলুম মানুষেরাই আজ ক্ষমতার চেয়ারে বসে জালিম হয়ে গেলেন — এইটা দেখে খুবই ব্যথিত হই আমি। অথচ এই মানুষগুলো ইচ্ছা করলে দেশটার ভাগ্য বদলে দিতে পারতেন! কিন্তু তারা দেশের নয়, নিজের ভাগ্য বদলাতে ক্ষমতায় বসেছেন! আফসোস!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
২১০ বার পড়া হয়েছে