ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব সংবাদ :

মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শিল্পাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আহত শ্রমিকরা হলেন—আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়াও সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্যসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শ্রমিক-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।

অন্যদিকে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করে, তবে কোনো রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি। পোশাক শ্রমিকদের ইটের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১৭ বার পড়া হয়েছে