ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

শ্রমিক আন্দোলনে নাশকতা করছে আ.লীগ, মিরপুরে নিষিদ্ধ দলটির ১১ নেতা-কর্মী আটক

নিজস্ব সংবাদ :

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

ডিবির এই কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়। তাদের বাড়ি বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী বলে দাবি পুলিশের।

ডিসি মোহাম্মদ রাকিব খান আরও বলেন, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা এই নাশকতার কর্মকাণ্ড সমন্বয় করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনিই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকায় এনেছেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
২৯ বার পড়া হয়েছে