ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

নিজস্ব সংবাদ :

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কঠোর বক্তব্যের পেছনে আর্থিক সহযোগিতা ও অনুদান আদায়ের চাপ তৈরির উদ্দেশ্য রয়েছে। আওয়ামী লীগ যেন তাদের নিয়মিত অনুদান ও পেছন থেকে সহযোগিতা বন্ধ না করে, সে বার্তাই দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।

সেখানে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টি ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের আমিরের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবিতে চলা আন্দোলনে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়েছেন। অন্যদিকে জামায়াত রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।

জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটির লংমার্চ থেকে সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়ার বক্তব্য দেওয়া হয়েছিল। এর পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই এসব ঘটনার দায় জামায়াত এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যের পর অগ্নিসংযোগের ঘটনাগুলোতে তার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মনে করেন রাশেদ খাঁন। উসকানিদাতা হিসেবে তাঁকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া ১৯৭১ সালে জামায়াত-শিবিরের ভূমিকা এবং দলটির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন বাংলাদেশের প্রধান বিরোধী দলের অবস্থানে রয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
২৭ বার পড়া হয়েছে