ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা

নিজস্ব সংবাদ :

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে পলাতক আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও তাদের সহযোগীরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি থাকতে পারে এবং সেসব দাবি নিয়ে আলোচনা হয়েছে। দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, গাড়িতে আগুন এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের সম্পর্ক নেই।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক ঘটনায় উসকানিদাতাদের অনেকে গ্রেফতার হয়েছেন। তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। কোন কোন কারখানার মালিকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, সেটিও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, এসব কারখানার অধিকাংশ মালিক আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। হঠাৎ কারখানা ছুটি দিয়ে শ্রমিকদের উসকে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। সেই সরকারকে বিচলিত করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ১৭ বছর ধরে দেশের ব্যাংক, আর্থিক খাত ও রাষ্ট্রীয় কোষাগার লুট করেছেন, তাদের অনেকে বিদেশে পালিয়ে গেছেন। আবার কেউ কেউ দেশে থেকে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।

তিনি প্রশ্ন তোলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে কি পরাজিত শক্তি ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়? বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

৭ নভেম্বরের শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নে রিজভী বলেন, জনগণ ও সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে বিশৃঙ্খলা ও অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। জনগণও যে কোনো অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২০ বার পড়া হয়েছে