ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

পোশাকশ্রমিক অসন্তোষ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি

নিজস্ব সংবাদ :

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিংও জোরদার করেছে বিজিবি।বাংলাদেশ ভ্রমণ

বিজিবি জানিয়েছে, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। জননিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখাই তাদের দায়িত্বের লক্ষ্য।

পোশাকশ্রমিক অসন্তোষ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি

মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও সংবেদনশীল এলাকায় ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যবহৃত বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এসব ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ দেখা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
২৫ বার পড়া হয়েছে