ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

ফুটপাতের টাকা নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতের টাকা আদায় নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে গুলি ও ছেলেকে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মো. সুমন (৪৫) ও তার ছেলে ফাহিম (১৮)। তারা ওই এলাকায় ভ্যানে করে আলু-পেঁয়াজ বিক্রি করেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ফুটপাত থেকে টাকা আদায়কে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে সুমন ও ফাহিমের বিরোধ চলছিল। ঘটনার দিন টাকা আদায়ের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলা হলে তারা রাজি হননি। এর জেরেই তাদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সূত্র জানায়, রাব্বি নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা হয়েছে। তিনি স্থানীয় বাদল শরীফ ওরফে বাদলের অনুসারী বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ময়ূরভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে টাকা আদায়কারীদের বিরোধ তৈরি হয়। রাত আটটার পর মামুন নামের এক ব্যক্তি ওই এলাকায় টাকা তোলেন বলেও দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রের আরও দাবি, ফুটপাতটি নিয়ন্ত্রণে বাদলের অনুসারীরা সক্রিয়। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন বাদল শরীফ। তবে তার অনুসারীরা এখনো সক্রিয় বলে অভিযোগ স্থানীয়দের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৫৩৪ বার পড়া হয়েছে