ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

দিরাইয়ের ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

নিজস্ব সংবাদ :

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন, গায়েবি মামলা, ঢালাও গ্রেপ্তার, চাঁদাবাজিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ পৌরসভার সরকারি নথিতে তাঁর নামে পাঁচতলা একটি বিলাসবহুল ভবনের মালিকানার তথ্য রয়েছে, যার আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে নিজের বিরুদ্ধে আনা সম্পদ অর্জন, বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন আমিনুল ইসলাম। তাঁর দাবি, পেশাগত দায়িত্ব কঠোরভাবে পালন করায় ক্ষুব্ধ ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী মতের মানুষের ওপর চড়াও হওয়া এবং ক্ষমতার অপব্যবহারে ভূমিকা রেখেছিলেন আমিনুল ইসলাম। ক্ষমতার পালাবদলের পরও গুরুত্বপূর্ণ থানায় তাঁর দায়িত্ব পালন অব্যাহত থাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও চরম নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গায়েবি মামলার বিস্তার, ঢালাও গ্রেপ্তার বাণিজ্য এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে সহায়তার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্টদের মতে, এসব অভিযোগ বর্তমান প্রশাসনের সংস্কারমূলক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে।

সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত সরকারি নথিপত্র ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের নামে বিপুল সম্পদের চিত্র উঠে এসেছে। সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসননগর এলাকার শান্তিবাগ আবাসিক এলাকায় রয়েছে পাঁচতলা একটি বিলাসবহুল ভবন। পৌরসভার দাপ্তরিক নথিতে ষোলঘর মৌজার এই ভবনের মালিক হিসেবে মোহাঙ্গ আমিনুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। সেখানে তাঁর বাবার নাম সিদ্দিকুর রহমান। ‘এ.আর.এস. মহল’ নামের ভবনটির হোল্ডিং নম্বর ১৮১।

পৌরসভার কর পরিশোধের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত টানা পাঁচ বছরের পৌরকর পরিশোধ করা হয়েছে। সর্বশেষ চলতি অর্থবছরের পৌরকর বাবদ ৭ হাজার ৯১৪ টাকা পরিশোধের দাপ্তরিক রসিদে চলতি বছরের ২৯ জানুয়ারি তারিখ এবং জে.বি-২৮/৯/২৬ নম্বর উল্লেখ রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের হিসাব অনুযায়ী, প্রায় আট শতক জমির ওপর নির্মিত ভবনটির আনুমানিক বর্তমান বাজারমূল্য সাত কোটি টাকার কাছাকাছি। শান্তিবাগ এলাকায় প্রতি শতক জমির সর্বনিম্ন বাজারমূল্য ১৩ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। তবে মূল সড়কের অত্যন্ত কাছাকাছি এবং যোগাযোগব্যবস্থার সুবিধাজনক অবস্থানে জমিটি থাকায় এর প্রকৃত বাণিজ্যিক মূল্য আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা এই বিপুল সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পুলিশি ক্ষমতার ভয়ে তাঁরা ক্যামেরার সামনে বা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। অনুসন্ধানী তথ্যে আরও উঠে এসেছে, শুধু পাঁচতলা ভবনটিই নয়, সুনামগঞ্জ জেলা ও বিভাগীয় শহর সিলেটের বিভিন্ন কৌশলগত স্থানে আমিনুল ইসলামের নামে ও বেনামে আরও একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব সম্পদ নিয়ে পুলিশ বিভাগের ভেতরেও নানা গুঞ্জন ও সমালোচনা রয়েছে।

জনগণের অধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফজলুল হক সাঈদ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষের টুঁটি চেপে ধরতে যেসব পুলিশ কর্মকর্তা অতিউৎসাহী ভূমিকা পালন করে নিজেদের আখের গুছিয়েছেন, আমিনুল ইসলাম তাঁদের প্রথম সারিতে রয়েছেন।

বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বিতর্কিত ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের হাতে জনসেবা ও সুশাসন কতটা নিরাপদ, তা নিয়ে সংশয় ও আশঙ্কা প্রকাশ করেন ফজলুল হক সাঈদ। তাঁর আশঙ্কা, সুযোগ পেলে আমিনুল ইসলাম আবারও স্বৈরাচারী শক্তির পক্ষে অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গভীর ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে আমিনুল ইসলামকে কোনোভাবেই বহাল রাখা উচিত নয়। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও কঠোর বিচারিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুজন সম্পাদক।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জন, বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন ও দুর্নীতির সব অভিযোগ একবাক্যে নাকচ করেছেন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, পেশাগত দায়িত্ব কঠোরভাবে পালন করার কারণে যাঁরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তাঁর ওপর অসন্তুষ্ট, তাঁরাই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

শান্তিবাগের পাঁচতলা ভবনটির মালিকানা অস্বীকার না করে আমিনুল ইসলাম জানিয়েছেন, ভবনটি নির্মাণে কোনো অনিয়ম বা অবৈধ আয়ের সংশ্লিষ্টতা নেই। একটি বাণিজ্যিক ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে তিনি বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন। সেই ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
২৪ বার পড়া হয়েছে