ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ :

চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযানে ২১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় দুজন রোহিঙ্গাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম

এসব তথ্য জানান।

ডিএনসি চট্টগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর বিকালে কর্ণফুলী থানার ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তাদের একজন শাহ হোসাইন (৪০), যিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অপরজন সেলিম (৪৮), তার বাড়ি উখিয়ার পালংখালী এলাকায়।

একই দিন কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ফুলবাবু (৩০) নামের এক যাত্রীকে আটক করা হয়। ডিএনসির তথ্য বলছে, তার পরা স্যান্ডেলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ছাড়া রবিবার সকালে চন্দনাইশ থানার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফটকের বিপরীত পাশে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের চালকের আসনের পেছনের যাত্রীসিটে বসা হামিদ হোসেন (২৬) নামের এক রোহিঙ্গা যুবকের কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

একইদিন সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে অভিযান চালিয়ে অনিকা আক্তার প্রকাশ প্রিয়া (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। তার ভ্যানিটি ব্যাগ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করেন।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, অনিকা আক্তারের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম জেলার পৃথক অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণফুলী ও চন্দনাইশ থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৩২ বার পড়া হয়েছে