ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

ডিসি ইলিয়াস কবির

ধোঁয়ায় আচ্ছন্ন রুমে অর্ধ-উলঙ্গ অবস্থায় একেকজন একেক রকম নাচানাচি করছিল

নিজস্ব সংবাদ :

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে পুলিশ। ওই পার্টিতে অংশ নেওয়া উঠতি বয়সী তরুণ-তরুণীরা শিসার ধোঁয়ায় আচ্ছন্ন কক্ষে তরুণ-তরুণীদের অর্ধ-উলঙ্গ অবস্থায় নাচানাচি করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

তিনি জানান, অভিযানে আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন।

ধোঁয়ায় আচ্ছন্ন রুমে অর্ধ-উলঙ্গ অবস্থায় একেকজন একেক রকম নাচানাচি করছিল

বুধবার মিন্টো রোডে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন ডিসি ইলিয়াস কবির।

‘ধোঁয়ায় আচ্ছন্ন ছিল কক্ষ’

অভিযানের বর্ণনা দিয়ে ইলিয়াস কবির বলেন, বাড়িটির কাছে যাওয়ার পর মসজিদের আশপাশ থেকেই উচ্চ শব্দে গানের আওয়াজ শোনা যাচ্ছিল। ভেতরে গিয়ে তারা ডিজে পার্টি চলার পরিবেশ দেখতে পান। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল।

ডিসি বলেন, ভবনটির পাঁচটি কক্ষে ডিজে পার্টি চলছিল। এসব কক্ষগুলো শিসার ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। সেখানে মদ্যপ অবস্থায় গানের তালে তালে তরুণ-তরুণীরা অর্ধউলঙ্গ অবস্থায় একেকজন একেক রকম করে নাচানাচি করছিল।

তার ভাষ্য অনুযায়ী, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের বেশির ভাগের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও ছিলেন বলে জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থী ও ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ সেখানে ছিলেন।

মদ, কুশ ও কনডম উদ্ধার

অভিযানে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। তিনি বলেন, সেখানে আইকনিক ব্র্যান্ডের মদের বোতল, কেরুর মদের বোতল, কুশ ও ইয়াবা পাওয়া গেছে। এ ছাড়া কনডমও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

অনলাইনে নিবন্ধন, মাসে ২০–২২টি আয়োজন

ডিসি ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব ডিজে পার্টির আয়োজন করা হতো। এ জন্য এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য পেয়েছেন তারা। সেখানে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্ত হতেন।

তিনি বলেন, বাড়িটির একজন কো-হোস্ট মাহবুবুল আলমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০ থেকে ২২টি অনুষ্ঠান হতো বলে তাকে জানানো হয়েছে।

আয়ের বিষয়ে ডিসি বলেন, বাড়ি ভাড়া বাবদ ১০ জনের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়ার হিসাব পাওয়া গেছে। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। তার দেওয়া হিসাব অনুযায়ী, একটি আয়োজনে প্রায় ১০০ জন অংশ নিলে নিবন্ধন ফি থেকে উল্লেখযোগ্য অর্থ আসতে পারে।

ইলিয়াস কবির বলেন, বাড়ির মালিক বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন। তিনি অভিযানের দায়িত্বে ছিলেন বলে জানান।

এদিকে বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে ডিসি ইলিয়াস কবির জানান, ডিএমপির সামারি ট্রায়ালে পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, আটক ব্যক্তিদের সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের আলাদাভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
১০২ বার পড়া হয়েছে