ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন তিনি পেয়েছেন। পরে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছি। পাশাপাশি দুজনকে বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি, তদন্তের নির্দেশ

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, সম্পর্কে তারা স্বামী ও স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তারা মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। তাদের বিয়ে হয় ২০০৪ সালে। তাদের একটি মেয়ে আছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। দুজনের মধ্যে আদালতে মামলাও চলছে। তারা দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৮৬ বার পড়া হয়েছে