ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

নিজস্ব সংবাদ :

বাগেরহাট সদর উপজেলার একটি বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মুঠোফোন ও গলিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত নড়াইল ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শেখ আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী তিনজন সশস্ত্র ব্যক্তি জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে আতিয়ার রহমান ও তার স্ত্রীর হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও একটি বাটন মুঠোফোন নিয়ে পালিয়ে যান তারা।

লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা বলে দাবি করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন।

ডিবি পুলিশ জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ধারাবাহিক অভিযানে প্রথমে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নড়াইলের লোহাগড়া এলাকা থেকে মো. হাসিব শেখকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে মো. ইনামুল বিশ্বাস ওরফে এনা (৩৭) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ডাকাতির ঘটনায় মূলহোতা আব্দুর নূর তুষার ওরফে হৃদয়কে (৩১) গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে লুণ্ঠিত ৩০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হৃদয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে নয়টি মামলা রয়েছে।

হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারের ক্রেতা হিসেবে অভিযুক্ত আব্দুর রশিদ (৩২) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গলিত অবস্থায় ২ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২৪ বার পড়া হয়েছে