ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

বাংলাদেশের মানুষের জন্যই আমার সব উদ্যোগ: ড. গোলাম রাব্বানী নয়ন

নিজস্ব সংবাদ :

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিউইয়র্ক সফরে ফ্যাসিবাদী আমলে নির্বাসিত নেতা, বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। দেশের রাজনীতির প্রবণতা যারা জানেন তাদের অনেকের মতে ড. নয়ন বাঙালি যুক্তরাষ্ট্রের চাকুরি আর বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে ফিরবেন না। তিনি বর্তমানে আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন এবং বিদেশী একটি প্রতিষ্ঠান তথা রিসিকিউরিটিতে বিশেষ কনসালট্যান্ট হিসেবে কর্মরত। পাশাপাশি ক‍্যলির্ফোনিয়া স্টেট বারের ফরেন লিগ্যাল কনসালট্যান্ট – এর দায়িত্বরত এই কর্মবীর।

এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি। সে সাক্ষাৎকারের নির্বাচিত অংশ নিচে :

আপনি দেশে ফিরবেন এটা অনেকেই বিশ্বাস করেন না। এ নিয়ে আপনার ভাবনা শুনতে চাই।

: আমি দেশ ছেড়েছি দুঃসহ ফ্যাসিবাদের সময়ে আমার ওপর চালানো হামলার পরে। আমাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা চালানো হয়েছিল।

আমি একজন মাঠের রাজনৈতিক কর্মী। দেশে সুস্থ গণতন্ত্র থাকলে আমার বিদেশে আসার প্রয়োজন ছিল না। দেশত্যাগ ছিল একটি রাজনৈতিক কৌশল। বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আপনি এমন নজির দেখবেন। আমি প্রবাসে নিস্ক্রিয় থেকে আরামে সময় অতিক্রম করিনি। জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা উত্তর আমেরিকায় ফ্যাসিবাদ বিরোধী কঠোর আন্দোলন সৃষ্টি করি।

তাই বলতে পারি, জীবন নিয়ে এক প্রকার জুয়াই খেলেছি। নির্বাসিত জীবনেও আমি লড়াই চালিয়েছি। যদি বাংলাদেশে গণঅভ্যুত্থান না হতো তাহলে কোনো দিনই আমার দেশে ফেরা সম্ভব হতো না। কারণ মানবতার শত্রুরা আমাকে ক্ষমা করত না।

প্রবাসে থেকে একই সঙ্গে আন্দোলন ও দেশের তৃণমূলের রাজনীতি নিয়ে অসংখ্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছি। বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপ তেমন ধরনের কাজ।

প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু আমাকে দেশ গড়ার স্বার্থে ফিরতে বলেছেন এজন্য আমি ফিরব। এটাই আমার স্বপ্নের কাজ। আর এটাই আমি করতে চাই আজীবন।

দেশে ফেরা নিয়ে আপনার ভেতর কোনো উদ্বেগ কাজ করে কি?

: একদমই না। কারণ আমি বাংলাদেশকে ভুলিনি এক মূহূর্তের জন্য। শারীরিকভাবে বিদেশে ছিলাম। মন আমার পড়েছিল এ দেশেই।

আমার প্রতিটি কাজ বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত। গ্রাম সরকার, স্থানীয় সুশাসন ব্যবস্থা ও সমাজকর্ম নিয়ে যে কাজগুলো করেছি এর সবই ৫৬ হাজার বর্গমাইলের এ দেশের কথা ভেবে।

আপনি বলছেন, আপনি গ্রামে ফিরবেন। এতদিন বিদেশের মাটিতে কাটিয়ে এটায় অভ্যস্ত হওয়া কি সম্ভব হবে?

: দেশের প্রতি দায়-বোধ থাকলে এটা অসম্ভব না। অনেকের কাছে এটা কঠিন। কিন্তু আমি সেভাবে বিষয়টা দেখি না।

যাদের জন্য আমার উন্নয়ন দর্শন, তাদের বাস গ্রামে। তাই গ্রামে ফেরাই আমার লক্ষ্য।

একজন তুখোঁড় আইনজীবী হিসেবে আপনার পরিচিতি আছে। এ পেশায় আপনাকে কতটা পাওয়া যাবে?

: অবশ্যই আমি আইনপেশায় থাকব। ডিসেম্বর থেকেই আমি সুপ্রিম কোর্টে আমার চেম্বারে বসব। গ্রামে কাজ শেষে আমার বাকি সময় আমি আদালত আঙিনায় দেব।

আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ।

: আপনাকেও ধন্যবাদ এই সাক্ষাৎকারের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৪৪ বার পড়া হয়েছে