ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকাতেই বহাল সাব-রেজিস্ট্রার মাইকেল, হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

বাড়িতে মাদক ও জুয়ার আসর: পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির

নিজস্ব সংবাদ :

পুলিশ হাউজিংয়ে বাড়ি তৈরি করে সেখানে মদ ও জুয়ার আসর করে টাকা উপার্জনে জড়িত অভিযোগে পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ নারী ও পুরুষ মিলিয়ে ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন এবং একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।

অভিযানে গাঁজা, ইয়াবা, কুশ, মদ, কনডম ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে তাদেরকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। সোমবার রাতে শুরু হওয়া অভিযান চলে আজ সকাল সাতটা পর্যন্ত। আটককৃতদের ডিএমপি অধ্যাদেশে (সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার) বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ হাউজিং থেকে পাওয়া জমিতে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহির ট্রিপলেক্স (তিনতলা) বাড়ি তৈরি করেন। পরবর্তীতে তিনি অনলাইন প্ল্যাটফর্ম আমেরিকান র‍্যাবিট ব্রিডার্স অ্যাসোসিয়েশনে (ARBA) রেজিস্ট্রেশন করে এয়ারবিএনবির কাছে বাড়িটি ভাড়া দেন।

বাড়িতে পাঁচটি কক্ষ ছিল জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা বলেন, এসব কক্ষে মদ-জুয়ার আসর, ডিজে পার্টিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আসর বসত। যেখানে বিভিন্ন ব্যক্তির যাতায়াত ছিল। কক্ষ ভাড়া নেওয়ার পাশাপাশি প্ল্যাটফর্মে নিবন্ধনের জন্য প্রত্যেককে ৬০০ টাকা করে দিতে হতো। এভাবে প্রতিদিন ৮৫ থেকে ১০০ জন নিবন্ধন করলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আদায় হতো। যার ৭০ শতাংশ যিনি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি পেতেন আর বাকি ৩০ শতাংশ পেতেন জহির।

এয়ারবিএনবির কো-হোস্ট মাহবুবকে আটকের পর গোয়েন্দারা এসব তথ্য জানতে পেরেছে— বলেন ডিবির ওই কর্মকর্তা।

সূত্র বলছে, ২০২৫ সাল থেকে ওই ভবনে এই ধরণের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। যেখানে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা মদ সেবন করতে যেতেন। যাদের অনেকের নাম পেয়েছে ডিবি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিবি পুলিশের একটি সূত্রে জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির আটক এয়ারবিএনবির কোহোস্ট মাহবুবকে ছেড়ে দেওয়ার জন্য তদবিরও করেছিলেন।

আব্দুল্লাহ আল জহির আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম। তৎকালীন সরকার তাকে একবার ‘বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম’ এবং দুইবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ দেয়। রাজবাড়ী ছাড়াও একাধিক জেলায় তিনি পুলিশ সুপার (এসপি) ছিলেন। কিন্তু অন্তর্বতীকালীন সরকার ও বর্তমান সরকারের আমলে পুলিশের দায়িত্বশীল পদে বসে ছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫৪ বার পড়া হয়েছে